রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
কাউখালীতে শ্বশুর-শ্যালকের জমি আত্তসাতের পাঁয়তারা, শ্বশুরের উপর হামলা ।

কাউখালীতে শ্বশুর-শ্যালকের জমি আত্তসাতের পাঁয়তারা, শ্বশুরের উপর হামলা ।

Sharing is caring!

পিরোজপুরে কাউখালীতে শশুর ও শ্যালকের জমি আত্তসাতের পাঁয়তারা করছে বরিশাল ব্যাপ্টিষ্ট মিশন রোডের ভাড়া বাসার বাসিন্দা কথিত ঠিকাদার শাহ আলম শাহিন । জানা যায়, কাউখালীত সদর বাসস্ট্যান্ড রোডে শশুর মাহবুব আলম ( মাস্টার ) এর স্ত্রীর নামে ১৪ শতাংশ জমি রয়েছে ।

বিবাহের পর থেকেই শাহ আলম শাহিন তার স্ত্রী, শ্বশুর – শ্যাশুড়িকে জমি বিক্রি করার জন্য বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেস্টা করে। কিন্তু তারা কোন ভাবেই জমি বিক্রি করতে রাজি হয়নি।

২০১৪ সালে শাশুড়ি মারা গেলে তখন থেকেই শ্বশুর ও শ্যালককে জমি বিক্রি করার জন্য বলে । তাতেও তারা রাজি না হলে ব্যবসার কথা বলে শশুর ও শ্যালকের কাছে টাকা ও জমি মরগেজ দিয়ে লোন তুলে দেয়ার কথা বলে । মেয়ের ভালোর কথা চিন্তা করে জামাই শাহ আলম শাহিনকে নগদ ৩ লক্ষ টাকা ও বরিশাল প্রিমিয়ার ব্যাংক থেকে কাউখালীর জমি মরগেজ রেখে লোন তুলে দেয় ।

লোন নেয়ার সময় জামাই শাহিন ৬ মাসের মধ্যে নগদ টাকা ও লোন পরিশোধ করে ফেরত দেয়া কথা বললেও দীর্ঘ প্রায় ৪ বছর অতিবাহিত হলেও এখনো টাকা বা জমির দলিল ফেরত দেয়নি। শশুর ও শ্যালক বিভিন্ন সময়ে তার কাছে টাকা ও দলিল ফেরত চাইলে বিভিন্ন হুমকি প্রদান করে এবং জানে মেরে ফেলার কথা বলে । এছাড়াও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার চেষ্টা করে ।

এসকল বিষয়ে শশুড় ও শ্যালক বরিশাল কোতয়ালী থানায় অভিযোগ জানালে থানা থেকে শ্বশুরের কাছে থেকে জমি ফেরত দেয়ার লিখিত অঙ্গীকার নেয়া হয়। এরপর থেকে শাহিনের স্ত্রী সোনিয়ার নামে থাকা ৩.৫ শতাংশ জমি বিক্রি জন্য বিভিন্ন সময়ে লোক লোক পাঠায় ।

গত ফেব্রুয়ারীতে শ্যালক বাড়ীর কাজ শুরু করার জন্য বোন ও তার জামাইকে বার বার সংবাদ দিলেও তারা জমির ভাগের জন্য আসেনি বলে জানায় শ্যালক ফয়সাল। পরে নিজ অংশে কাজ শুরু করে । তখনো এই জমিতে কাজ না করে তা বিক্রি করে দেয়ার জন্য শ্বশুর ও শ্যালককে চাপ দিলেও তারা কোন ভাবেই বিক্রি করবে না বলে জানায়।

গত ২ দিন যাবত কাজ বন্ধের জন্য শ্বশুর ও শ্যালককে বিভিন্ন অজুহাতে হুমকি দিয়ে আসছে। আজ (বুধবার ) বিকালে কাজ বন্ধ করার জন্য কাউখালীতে শাহিন তার ভাড়াটে লোক দিয়ে শশুরকে প্রথমে হুমকি ও পরে মারধর করায়। এমতবস্থায়, অসহায় শ্বশুর ও শ্যালক প্রশাসনের কাছে ব্যবস্থা নেয়ার জন্য আবেদন জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD