বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা, সিবিআইকে তদন্তের নির্দেশ

বরগুনায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা, সিবিআইকে তদন্তের নির্দেশ

Sharing is caring!

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বরগুনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন। মামলায় উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদকেও অভিযুক্ত করা হয়েছে।

পরে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক মুহাম্মদ মাহবুব আলম। মামলায় জেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল হালিম, জেলা যুবদলের সভাপতি জাহিদ মোল্লা এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলসহ ১৩জনকে সাক্ষী করা হয়েছে।

মামলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাতনী ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য এবং নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য এবং নারীর প্রতি মর্যাদাহানিকর ভাষা ব্যবহার করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ। একজন আইনজীবী হিসেবে এটা আমি কোনভাবেই মেনে নিতে পারিনি। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তাই নৈতিক দায়িত্ব থেকে আমি মামলাটি দায়ের করেছি।

এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওয়াসি মতিন বলেন, মামলাটি গ্রহণ করে আদালত সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আশাকরি তদন্তের পর আইনানুগভাবে এ মামলায় আমরা ন্যায় বিচার পাবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD