শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালের সাংবাদিক শামীমের ওপর হামলার বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন

বরিশালের সাংবাদিক শামীমের ওপর হামলার বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের হামলায় যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ আহত হওয়ার প্রতিবাদ ও দায়ীদের দৃষ্টান্তমূলক  শাস্তির দাবি জানিয়েছেন সাংবদিকরা।  মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন, ঢাকা আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।  এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি রাহুল রাহা, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন, ঢাকার সভাপতি আমীন আল রশীদ, বিএফইউজের সদস্য শেখ মামুন অর রশিদ, ডি আর ইউ এর সাবেক সাংগঠনিক  সম্পাদক  ও বিডিজে এর সাধারণ  সম্পাদক শেখ জামাল, সহ-সভাপতি রিশান নসরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুব সৈকত, সাংবাদিক নেতা মানিক লাল ঘোষ, ফাহিম মোনায়েম, বোরহান উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক  উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বরিশাল কেন্দ্রীয় কারাগারে গম কেলেঙ্কারির ছবি তুলতে গিয়ে কারারক্ষীদের হাতে লাঞ্ছিত হয়েছেন ফটো সাংবাদিক শামীম আহমেদ। কিন্তু এরকম ঘটনা এই প্রথম নয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা এমনকি সাংবাদিককে খুন হতেও হয়েছে। কারণ সাংবাদিককে সবাই প্রতিপক্ষভাবে। যখনই কোনো সংবাদ কারো বিরুদ্ধে যায়, তখনই ঘটনার সাথে সংশ্লিষ্টরা সাংবাদিককে প্রতিপক্ষ বা শত্রু ভাবে। অথচ সাংবাদিকের কারণেই মানুষ সত্যটি জানতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD