রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
গলাচিপায় আগুনে ৪টি দোকান পুড়ে ছাই লক্ষ টাকার ক্ষতিসাধন।

গলাচিপায় আগুনে ৪টি দোকান পুড়ে ছাই লক্ষ টাকার ক্ষতিসাধন।

Sharing is caring!

মোঃনাসির উদ্দীন পটুয়াখালী প্রতিনিধিঃ-পটুয়াখালীর গলাচিপায় আগুনে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার উলানিয়া বন্দরের বালুর মাঠে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

এতে সায়েম ও জালালের দুটি মাছের গদি, আবুল হোসেনের মুদি ও চায়ের দোকান এবং স্বপন দেবনাথের স্যানিটারি ল্যাট্রিনের রিং স্লাবের দোকান পুড়ে যায়। এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

উলানিয়া বন্দরের সাবেক ইউপি সদস্য মো. জসিম মিয়া জানান, সোমবার দিবাগত রাত ৪টার দিকে রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরের বালুর মাঠে স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখে ডাক চিৎকার করে।

এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সায়েমের মাছের গদি, জালালের মাছের গদি, আবুল হোসেনের মুদি ও চায়ের দোকান এবং স্বপন দেবনাথের স্যানিটারি ল্যাট্রিনের রিং স্লাবের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আবুল হোসেনের মুদি ও চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের সরকারি টিন ও নগদ অর্থ প্রদান করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD