রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে ফের,থ্রি হুইলার গাড়ির থেকে চাঁদাবাজির প্রতিবাদ করায় শ্রমিকের উপর হামলা

বরিশালে ফের,থ্রি হুইলার গাড়ির থেকে চাঁদাবাজির প্রতিবাদ করায় শ্রমিকের উপর হামলা

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড লঞ্চঘাট এলাকায় থ্রি হুইলারের শ্রমিকের উপর ভাটার খাল এলাকার চিহ্নিত চাঁদাবাজ সুমন ওরফে (কইতর সুমন) বাহিনীর অতর্কীত হামলার অভিযোগ পাওয়া যায়। নগরীর ১১ নং ওয়ার্ড ব্যাপিষ্ট মিশন রোডের বাসিন্দা মোঃ নুর আলম কাজীর পুত্র আলফা ড্রাইভার মোঃ সজল (২৫) শ্রমিকে উপর সন্ত্রাসীরা হামলা চালায়।ভাটার খাল এলাকার সুমন ওরফে (কইতর সুমন) বাহিনীর হামলায় আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতদের সূত্রে জানা যায়,আজ (১৯ ডিসেম্বর) রবিবার ভোর আনুমানিক ৫: ৩০ ঘটিকা সময় বরিশাল লঞ্চঘাট থেকে বাকেরগঞ্জের উদ্দেশ্য যাত্রী নিয়ে যাওয়ার পথে সুমন ওরফে কইতর সুমন(৪০) পিতা আইয়ুব আলী হাওলাদার। আরমান (৩০) পিতা আনোয়ার হোসেন ভাটার খাল। জামাল (৩৫) পিতা মৃত মোতাহার মাঝী। ইমন (২৩) পিতা আজাহার ওরফে আজু ভাটার খাল। ফয়সাল (২৩) পিতা ফারুক তালুকদার চাঁদমারি মাদ্রাসা রোড কলোনি। কাওসার (২৪) পিতা ফোরকার তালুকদার চাঁদমারি মাদ্রাসা রোড কলোনি।লঞ্চঘাট টিকিট কাউন্টারের সামনে গাড়ী থামিয়ে প্রতি গাড়ি থেকে ১০০ থেকে ২০০ টাকা চাঁদা আদায় করেন।

এসময় সজল নামের এক শ্রমিক দাবীকৃত চাঁদা না দেওয়ায় এবং পূর্বের শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কীত ভাবে হামলা চালায়। আহতের ডাক-চিৎকার শুনে স্থানীয় ড্রাইভার ছুটে আসলে সুমন ও তার সহযোগীরা পালিয়ে যায় পরে সজলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আহত সজল কাজী জানান, বরিশালের চিহ্নিত দুইজন শ্রমিক নেতার শেল্টারে বরিশাল নৌ- বন্দরের পার্কিং এলাকায় মাহিন্দ্রা, মিশুক (থ্রি হুইলার) ও সিএনজি চালিত অটোরিকশা থেকে দীর্ঘদিন যাবৎ ভাটারখাল এলাকার সুমন ও তার সহযোগীদের নিয়ে চাঁদাবাজি করে আসছে।

সুমনে বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আলফা থেকে চাঁদাবাজির একাধিক মামলা থাকায় পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। সাধারণ শ্রমিকরা চাঁদাবাজি বন্ধের দাবিতে গত ২৭ অক্টোবর বরিশাল নৌ-বন্দর লঞ্চঘাট এলাকায় মানববন্ধন করেন এসময় আমিও উপস্থিত ছিলাম এরই জেরে তারা আমাদের উপর হামলা চালায়।

এঘটনায় পরিমল চন্দ্র দাস, আলফা শ্রমিক লীগে সভাপতির বক্তব্যে জন্য 01724-851… নাম্বারে ফোন দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায় অভিযুক্ত সুমনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়। আহত পরিবার জানান,বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম মুঠো ফোনে কলদিলে জানান,আমাদের কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, কিন্তু সকালের ঘটনা আমি শুনছি। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাতুজ্জামানকে মুঠোফোনে কল দিলে বলেন, বিষয়টি আমার জানা নেই তবে আমি দেখতে আছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD