রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চরমোনাইতে গৃহবধুকে ধর্ষনচেষ্টা স্কুল শিক্ষকের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা।

চরমোনাইতে গৃহবধুকে ধর্ষনচেষ্টা স্কুল শিক্ষকের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা।

Sharing is caring!

৩৭ নং বুখাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ইছাগুড়া গ্রামের গৃহবধূকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ পাওয়া যায়। বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়ন ২নং ওয়ার্ড ইছাগুড়া গ্রামের চা দোকানদার মোঃ কাওসার এর স্ত্রী’কে রাতের আঁধারে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করেন পার্শ্ববর্তী এলাকার আঃ মান্নান বেপারীর পুত্র মোঃ আঃ আলীম (শাহীন বেপারী) বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন গৃহবধূ মামলা নং ৯৪৬ মামলা সুত্রে জানা যায়, ১২/১২/২০২১ তারিখ আনুমানিক ০৮:৩০ ঘটিকা সময় চরমোনাই ইউনিয়ন ২নং ওয়ার্ডের ইছাগুড়া গ্রামে নিজ বসত ঘরের মধ্যে রাতের খাওয়া শেষ করে ছোট মেয়েকে নিয়ে ঘুমানোর প্রস্তুুতি নেয়ার সময়।

শাহিন আমার স্বামী ঘড়ে না থাকায় সুজকে আমার বসত ঘরের পিছনের খোলা থাকা দরজা দিয়ে আমার বসত ঘর প্রবেশ করিয়া আমাকে পিছন দিক থেকে জাপ্টাইয়া ধরে। আমি ডাক চিৎকার করিতে গেলে শাহীন আমার মুখ চাপিয়া ধরিয়া খাটের উপর শোয়াইয়া আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে।

আমি শাহিনের কবল হইতে রক্ষা পাওয়ার জন্য ধস্তাধস্তির এক পর্যায়ে আমার স্বামি বুখাইনগর বাজার হতে আসিয়া পড়ে এবং আমার বসত ঘরের সামনের দরজায় আশিয়া আমাকে ডাক দিয়া দরজা কড়া নাড়িলে শাহিন আমাকে ছাড়িয়া দিয়ে দৌড়াইয়া পালানোর চেষ্টা করে আমি স্বজোরে ডাক চিৎকার দিলে আমার স্বামী শাহিন এর পিছনে ধাওয়া করিয়া শাহিন কে ধরিয়া ফেলে আমার স্বামী ও শাহিনের ধস্তাধস্তির শব্দ শুনিয়ে আমার পার্শ্ববর্তী ঘরের মনোয়ারা বেগম (৫৫) সহ স্থানীয়রা ঘটনায় স্থানীনে ছুটে আশিয়া শাহিন কে দেখিতে পায়। আমার স্বামী শাহিন কে ধরিয়া ফেল্লে শাহিন কিল ঘুশি মারিয়া আমার স্বামী কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী আরো বলেন,প্রতিবেশী শাহিন দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছে, আমি শাহিনের কুপ্রস্তাবে রাজি না হইলে শাহিন আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। বিষয়টি আমার স্বামীকে জানাইলে। শাহিনের কাছে জিজ্ঞেস করলে আমার উপর ক্ষিপ্ত হয়। আমার স্বামী দিন মজুরের কাজ করে।

তাই আমরা তাদের ক্ষমতার ভয়ে কাউকে কিছু না বলে চুপ থাকি। অভিযুক্তকারী শিক্ষক মোঃ আঃ আলীম (শাহীন) বেপারীকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।

এবিষয়ে ৩৭ নং বুখাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষের সাথে কথা বলার জন্য স্কুলে গেলে স্কুল বন্ধ পাওয়া যায়। চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান বলেন, এবিষয়ে আমার কাছে কেউ আসে নায় তবে এমন ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জুয়েল বলেন, বিষয়টি আমরা শুনে ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দিলে তারা থানায় একটি মামলা দায়ের করেন। বুখাইনগর বাজার কমিটি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বলেন, চরমোনাই ইউনিয়নে একজন শিক্ষক এমন ন্যাক্কার জনক কাজ করলে সমাজে আমাদের ছেলে মেয়েদের অবস্থা অবনতি ঘটবে। আমরা চাই আইনের আওতায় এনে তার কঠিন শাস্তি হোক। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিমুল করিম বলেন, আসামি পলাতক তাই আমরা তাকে ধরতে পারছি না। আমাদের একটি টিম মাঠে নজরদারিতে আছে তার সন্ধান পাওয়া গেলে তাকে আটক করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD