শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে পুলিশ কনস্টেবল’র বিরুদ্ধে সমন

বরিশালে পুলিশ কনস্টেবল’র বিরুদ্ধে সমন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : স্টীমার ঘাট পুলিশ ফাড়ির পুলিশ কনস্টেবল ওমর ফারুকের   বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় সমন জারি করেছে আদালত। ১৪ জানুয়ারী  সোমবার  বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামানিক বিচারাধীন আদালত এ আদেশ দেন।তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বরিশাল নগরীর জাগরনী চক্র ফাউন্ডেশনের অর্থ অফিসার মফিজুল ইসলাম।অভিযোগে তিনি বলেন,ওমর নগদ টাকার প্রয়োজনে ২৪ কিস্তিতে শোধ করার শর্তে গতবছর ৭ মে এক লাখ টাকা ঋণ নেয়।তার কাছে টাকা ফেরত চাইলে সে একই সালের ১৮ নভেম্বর পাওনা ৮৮ হাজার ১ শ ২৭ টাকার চেক দেয়।চেকটি নগদায়নের জন্য ১৯ নভেম্বর ব্যাংকে জমা দেয়া হলে তার হিসেব শাখায় পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় প্রত্যাখ্যাত হয়।৫ ডিসেম্বর লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও তিনি ঋণ শোধ করেনি ।এভাবে মামলা দায়ের হলে আদালত ওমর ফারুককে আদালতে হাজির হতে তার বিরুদ্ধে সমন জারি করেন বলে আদালত সূত্র জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD