বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ব্যবসায়ীকে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধন

ব্যবসায়ীকে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধন

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি: বরগুনায় পাওনা টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখমের বিচারের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার ১১টায় সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আজগরকাঠি-নলী ব্রীজ এলাকায় মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে ভুক্তভোগী ব্যবসায়ী সবুরের পরিবারের সদস্য এবং এলাকার শতাধিক বাসিন্দা অংশ নেন। মানববন্ধনে হামলার শিকার সবুরের দুইবোন জাকিয়া ও রুবি আক্তার জানান, গত ৩ ডিসেম্বর দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাত ৯.৩০ টার দিকে সবুর হাওলাদারকে (৪৫) কুপিয়ে জখম করে একই এলাকার রুহুল আমিন, মিরাজ ও জহিরুল। এর আগের দিন সন্ধা সাড়ে সাতটার দিকে আজগরকাঠি এলাকায় দোকানের সামনে পাওনা টাকা নিয়ে তর্ক ও বাগবিতণ্ডা হয়। এসময় কোপানোর হুমকি দেয় রুহুল আমিন ও জহিরুল। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর দাবি, রুহুল ও তার সহযোগীরা দির্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে।

এর আগেও তুচ্ছ ঘটনার জেরে এলাকার একাধিক ব্যক্তিকে মারধর করেছে রুহুল। কিন্ত প্রভাবাশালীদের ইন্ধনে অপরাধ করেও পার পেয়ে যায় সে। রুহুলের অত্যাচারে তারা অতিষ্ঠ। শিঘ্রই রুহুলসহ অন্যদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান মানবন্ধনে উপস্থিত ভুক্তভোগী এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত রুহুলের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্ট করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, আদালতের নির্দেশে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD