বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
আজ ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস

আজ ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস

Sharing is caring!

আজ ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে নগরীর ওয়াপদা কলোনীর নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমির স্মৃতি ৭১ স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা- বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। সকাল ১০ টায় প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

এরপরই বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংগীত পরিবেশনে জাতীয় পতাকা,মুক্তিযোদ্ধা ও সিটি করপোরেশনের পতাকা উত্তোলন করা হয়।

এরপরের ০৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস উপলক্ষে বরিশালের ১০০ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আজ ০৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের ভয়ে বরিশাল শহর থেকে পালিয়ে যায়।

জানা গেছে, ৭ ডিসেম্বর বিকেল ৪টা থেকে বরিশালে কারফিউ জারি করেছিল পাক হানাদার বাহিনী। কিন্তু সীমান্তে ভারতীয় মিত্র বাহিনী আক্রমণ শুরু করার পর ৭ ডিসেম্বর সন্ধ্যা থেকেই পাক সেনারা বরিশাল ত্যাগের প্রস্তুতি গ্রহণ করে। বরিশাল শহর কেন্দ্রিক বিভিন্ন সড়ক পথ চারদিক থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসায় হানাদাররা নৌপথে পালাবার পরিকল্পনা করে।

পরে স্টিমার, লঞ্চ, কার্গোসহ বিভিন্ন নৌযানে করে বরিশাল ত্যাগ করে পাকিস্তানি সেনাবাহিনী। কিন্তু পাক সেনাবাহিনীর নৌযানগুলোর একাংশ চাঁদপুরের কাছে মেঘনা মোহনায় ভারতীয় মিত্রবাহিনীর বিমান হামলার কবলে পড়ে। এ সময় তাদের কিউই জাহাজসহ গানবোট ও কার্গো ধ্বংস করা হয়।

অপর অংশটি বরিশালের কদমতলা নদীতে ভারতীয় বিমানের বোমার আঘাতে ধ্বংস হয়। ফলে এসব জাহাজে পালিয়ে যাওয়া সকল পাক সেনা, মিলিশিয়া, রাজাকার কমান্ডার ও দালাল নিহত হয়। পাক বাহিনীর শহর ত্যাগের খবরে ৮ মাস ধরে অবরুদ্ধ বরিশালের মুক্তিকামী মানুষ বিজয়ের আনন্দে স্লোগান দিতে দিতে দলে দলে রাস্তায় নেমে আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD