সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ভৈরবপাশা ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পবিত্র কুরআন শরীফ বিতরন

ভৈরবপাশা ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পবিত্র কুরআন শরীফ বিতরন

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ ঝালকাঠির জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ভৈরবপাশা ব্লাড ডোনার্স ক্লাব এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে এতিমখানা ও হাফিজি মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফ বিতরন সম্পন্ন হয়েছে। ২৫ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় সংগঠনের পক্ষ থেকে পবিত্র কুরআন শরীফ উপহার প্রদান করা হয়।

এ সময়ে সংগঠনের সভাপতি হাফেজ আসলাম মাহমুদ, বলেন, এই মহামারী করোনা ভাইরাস ৩য় ঢেউ চলমান সময়ে ভিন্ন ভাবে আমাদের গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ভৈরবপাশা কায়েদাবাদ হাফিজি মাদ্রাসায় (এতিমখানায়) কুরআনের হাফেজদেকে পবিত্র কুরআন শরীফ উপহার দিতে পেরেছি এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

আমরা বিগত দিনেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, এবং সামনের দিনেও সকল সামাজিক, মানবিক, ইসলামিক কাজে আমাদের গ্রুপকে নিয়জিত রাখবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সকলের সম্মিলিত প্রচেস্টায় এই কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি আর আমরা ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের পাশে থাকবে, ভৈরবপাশা ব্লাড ডোনার্স ক্লাব। উক্ত কুরআন শরীফ বিতরণ করা অনুষ্ঠানে কুরআন শরীফ হাফেজদের হাতে তুলে দেয় সংগঠনের সদস্য বৃন্দরা।

এ সময় উপস্থিত বিতরনে উপস্থিত ছিলেন, শ্রদ্ধাশীল ব্যাক্তি মাওলানা আব্দুল জলিল সাহেব,আরও উপস্থিত ছিলেন, নাঈম ইসলাম, মারজান খান,সহিদুল ইসলাম, অনুষ্ঠান সমাপ্তি কালে দেশবাসী ও সংগঠনের সবার জন্য দোয়া করেন, এই মহান কুরআন শরীফ উপহারে যারা সবধরনের সহযোগীতা করেন তাদের ও তাদের পরিবারের জন্য দোয়া করা হয়, উক্ত দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ আবু সাঈদ সাহেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD