রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বুকে পা দিয়ে গলা চেপে ধরা সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

বুকে পা দিয়ে গলা চেপে ধরা সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

Sharing is caring!

অনলাইন ডেক্স: অসদাচরণ ও চাকরির শৃঙ্খলা ভঙ্গের অপরাধে পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদকে বরখাস্ত করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (২৪ নভেম্বর) পানি উন্নয়ন বোর্ডের উপ-সচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই আদেশে উল্লেখ, আব্দুল আহাদকে সাময়িকভাবে বরখাস্ত করে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তর, প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন বাপাউবো ঢাকায় সংযুক্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রবিধানমালার প্রবিধি ৫৫(৪) অনুযায়ী খোরাকী ভাতা পাবেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের  মহাপরিচালকের অনুমোদনে ওই আদেশে আরও বলা হয়, ওই প্রকৌশলীর ফরিদপুরে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে নির্বাহী প্রকৌশলী (পুর) রাজবাড়ী পওর বিভাগ বাপাউবো’র রাজবাড়ীর দায়িত্ব পালন করবেন।

এব্যাপারে আব্দুল আহাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওরা কাজ করতে চায় না। রনি দীর্ঘদিন ধরে আমার কোনো কথা শুনতো না। আমি রাগের মাথায় করে ফেলেছি। এছাড়া আর আমার উপায় ছিলো না। তবে বিষয়টি ঠিক হয়নি।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে রাজবাড়ীতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ তার কক্ষে উপ-সহকারী প্রকৌশলী মো. রনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।  করা হয়েছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, উপ-সহকারী প্রকৌশলী মো. রনি নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের কক্ষের চেয়ারে বসে আছেন। এ সময় আলাপ চলাকালীন দুইজন তর্কে জড়িয়ে পরেন। এক পর্যায়ে আব্দুল আহাদ চেয়ার থেকে উঠে গিয়ে রনিকে চেয়ার থেকে ফেলে বুকের ওপর চেপে বসে গালাগাল করতে থাকেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD