রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কুয়াকাটায় ডাকাতির শিকার হওয়া জেলেদের উল্টো ডাকাত সন্দেহে মারধর।।

কুয়াকাটায় ডাকাতির শিকার হওয়া জেলেদের উল্টো ডাকাত সন্দেহে মারধর।।

Sharing is caring!

পটুয়াখালীপ্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন বঙ্গপ সাগরে মাছধরা ট্রলারে ডাকাতির ঘটনায় মুক্তিপনের দাবিতে তুলে নেওয়া ৭ জেলেকে উল্টো ডাকাত সন্দেহে ক্ষুব্ধ স্থানীয় জেলেরা গন পিটুনি দিয়েছে । বুধবার দুপুরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুয়াকাটা নৌপুলিশের সদস্যরা নামবিহীন একটি মাছধরা ট্রলারসহ ৭ জেলেকে উদ্ধার করে। পরে তাদের কুয়াকাটা  ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা শেষে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারকৃত জেলেদের ৭ জনই পৃথক সাতটি ট্রলারের জেলে। শনিবার দিনের বিভিন্ন সময় সাতটি ট্রলারের একজন করে জেলে মুক্তিপণের দাবিতে ডাকাতরা তুলে নেয়। এরপর বিকাশ নাম্বারে প্রতিটি পরিবারের সাথে যোগাযোগ করে জনপ্রতি দুই লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে। এরপর তাদের ওই নামবিহীন ট্রলারে তুলে দিয়ে অন্য একটি মাছধরা ট্রলার নিয়ে   ডাকাত দলের সদস্যরা সটকে পরে। উদ্ধারকৃত ওই সাত জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা ও পিরোজপুরের মঠবাড়িয়া এবং বাগেরহাটের শরনখোলা থানায় বলে প্রথমিক ভাবে পুলিশ নিশ্চিত করেছে ।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব মন্ডল জানান, স্থানীয় জেলেরা ডাকাত সন্দেহে হামলা মারধর করলেও এসব জেলেরাই ভিকটিম কিনা সে তথ্য যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD