বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
আশুলিয়ায় কাজে ফিরতে শুরু করেছে শ্রমিকরা

আশুলিয়ায় কাজে ফিরতে শুরু করেছে শ্রমিকরা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সম্প্রতি সরকার মজুরি কাঠামো পুননির্ধারণের পর টানা সাত দিন আন্দোলন শেষে আজ সোমবার কাজে যোগ দিয়েছেন সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তবে আশুলিয়ায় প্রায় ১০টি কারখানায় শ্রমিকরা প্রবেশের পর ফের বাইরে বেরিয়ে আসে। 

রবিবার সরকার মজুরি কাঠামোতে কিছুটা পরিবর্তন এনে তা ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে বলে ঘোষণা দেওয়ার পর সোমবার সকাল হতেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানাগুলোতে দল বেঁধে শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। তবে সকাল ৯টার দিকে আশুলিয়ায় টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কের ইউনিক, জামগড়া, বেরন, ও নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপ, শারমিন গ্রুপ, এনভয় ও উইনডিসহ বেশ কিছু নামি-দামী ও বড় বড় প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজে যোগদানের পর আবারো বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। পরে তারা শিল্পাঞ্চলের জামগড়া ছয়তলা এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সঙ্গে আলাপ করে সরিয়ে দিতে সক্ষম হয়। 

পুলিশ হ্যান্ড মাইকে শ্রমিকদের উদ্দেশে বলছেন, যেসব শ্রমিকরা কাজ করবেন তারা কারখানার প্রবেশ করেন। আর কাজ না করতে চাইলে বাড়ি চলে যাওয়ার জন্য আহ্ববান জানান। এছাড়াও মহাসড়কে বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে কিছু শ্রমিক কারখানায় প্রবেশ করলে বাকি শ্রমিকরা বাড়ি ফিরে যায়।

তবে আন্দোলন চলাকালীন তাদের বেতন দেওয়া হবে না জানার পর শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আসে বলে জানিয়েছে শ্রমিকরা। খাদিজা বেগম, রিপন ও মনিরা বেগম বলেন, তাদের নামমাত্র বেতন বৃদ্ধি করা হয়েছে। কারখানা থেকে বের আসা প্রসঙ্গে মিতালী বেগম (২২) নামে একজন নারী শ্রমিক বলেন, বিক্ষোভ চলার সময় কারখানা বন্ধ থাকে। তাই যে কয়দিন কারখানা বন্ধ থাকবে সে কয়দিনের বেতন দেবে না বলেছে কারখানা কর্তৃপক্ষ। তাই তারা বের হয়ে এসেছে। জসিম নামের অপর এক শ্রমিক বলেন, ‘আমাদের বেতন তো বাড়াইছে শুনলাম, কিন্তু কেন যে আবার সবাই রাস্তায় বের হয়ে আসলো বুঝলাম না। সকলে চলে আসছে তাই আমিও তাদের সঙ্গে বের হয়ে আসছি।’ রেহানা নামের আরেক শ্রমিক ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমাদের শ্রমিকরা আহত হলো তার তো কোনো বিচার পাইলাম না। এটার কি হবে।’

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, সকালে আশুলিয়ায় অধিকাংশ কারখানায় স্বতঃস্ফূর্ত ভাবে শ্রমিকরা কাজে যোগ দেয়। কিন্তু সকাল ৯টার দিকে জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকায় অন্তত ১০টি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসব কারখানার কর্তৃপক্ষ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা ছুটি ঘোষণা করেছেন বলেও জানান তিনি। এদিকে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD