বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে আবদুল হামিদ খান ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে জনতার শ্রদ্ধা নিবেদন

বরিশালে আবদুল হামিদ খান ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে জনতার শ্রদ্ধা নিবেদন

Sharing is caring!

বরিশালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি।

রোববার সকাল ৯টায় নগরের অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে জনতার শ্রদ্ধাঞ্জলি পালন করা হয়।

এ সময় মওলানা ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার নেতৃবৃন্দ।

এছাড়া ও শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা, মওলানা ভাসানী পাঠাগার, ভাসানী অনুসারী পরিষদ, ভাসানী পরিষদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, বাংলাদেশর ইউনাইটেড কমিউনিস্ট লীগ সহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য জামান কবিরের সঞ্চালনায় জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, “মুক্তি সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন অবিসংবাদিত নেতা। তার রাজনৈতিক আদর্শ বর্তমানে বাংলাদেশ এখনো প্রাসঙ্গিক। ভাসানীর মত খামোশ বলে বর্তমানের স্বৈরাচার প্রতিহত করে প্রাণ-প্রকৃতিসহ সকল মানুষের হক নিশ্চিত করতে হবে।

তিনি ইতিহাসকে এক দলীয় বয়ান উল্লেখ করে বলেন, আমরা যেভাবে আমাদের ইতিহাস নিয়ে কথা বলি তাতে মনে হয় বাংলাদেশের ইতিহাস মানে শুধু ভারতের সহায়তায় আওয়ামী লীগের নেতৃত্বে নয় মাসের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। এর আগে যেন আমাদের আর কোন ইতিহাস নাই। আমাদের ইতিহাসে জাত-পাতের বিরুদ্ধে লড়াই নাই, জমিদার মহাজনদের বিরুদ্ধে শ্রেণি সংগ্রাম নাই, সিপাহি বিদ্রোহ নাই, তিতুমীর নাই, এমনকি সোহরাওয়ার্দি, শেরে বাংলা ফজলুল হক নাই। সবচেয়ে বিস্ময়কর হচ্ছে এই ইতিহাসে কৃষক ও শ্রমিক আন্দোলনের কোন চিহ্ন নাই। মজলুম জননেতা মওলানা ভাসানী নাই।

তিনি বলেন, ভাসানীর রবুবিয়ত ও পালনবাদের আদর্শে উজ্জীবীত হয়েই বর্তমান সা¤্রাজ্যবাদের তোষণকারি ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করতে হবে। জনগনের পক্ষের রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে৷ ভাসানীর কন্ঠে খামোশ উচ্চারণ করেই স্বৈরাচার মসনদ তছনছ করে জনগনের আকাঙ্খার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD