রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বালু ফেলানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত-১২

বালু ফেলানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত-১২

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ার মহিপুরে সরকারী জমিতে বালু ফেলানোকে কেন্দ্র দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ১২ জন। সোমবার সকাল ০৯টায় পুরান মহিপুর এলাকার হাজীপুর সংলগ্ন শেখ জামাল সেতুর নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্বার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে গুরুতর আহত হারুণকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, শেখ জামাল সেতুর নিচে বালু ফালানোকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য আ. রব ও সাবেক ইউপি সদস্য সুলতান খান গ্রুপের মধ্যে বিতন্ডা হয়। একপর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের হামলায় আহত হয়েছেন, সাবেক ইউপি সদস্য সুলতান খান(৫৫), ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আ. রব (৬৬), নজরুল ইসলাম, সেরজুল ইসলাম, হালিম শিকদার (৫৫), হারুন (৪৫), সালাম শিকদার (৪৫), মেনাজ (২৩), রিয়াজ, রিয়াদুল, জাহিদ (১৮), বাবু (১৯)।
ইউপি সদস্য আ. রব জানান, সরকারী জমিতে বালু রেখে তিনি দীর্ঘদিন ব্যবসা করে আসছেন। সুলতান খান চাঁদার দাবীতে সংঘবদ্ধ হয়ে সকালে তাদের উপড় হামলা চালায়। অপরদিকে সুলতান খান জানান, বালু রাখা নিয়ে বিতর্কের সৃস্টি হলে আ. রব মেম্বারের লোকজন তাদের উপড় অর্তকিতে হামলা চালায়।
মহিপুর থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি। আভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD