শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
পটুয়াখালীর কলাপাড়ায় উৎসব মুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু।

পটুয়াখালীর কলাপাড়ায় উৎসব মুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা। রবিবার সকাল দশটায় প্রায় দেড় বছর পর দেড় ঘন্টার পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা শুরু হয়। উপজেলার কলাপাড়া এবং মহিপুর থানায় মোট ৮টি ভেন্যুতে সকাল সাড়ে নয়টার মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষার খাতা দেয়া হয়। এসএসসি সাধারণ  প্রথম দিনে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, এ বছর উপজেলায় এসএসসি সাধারণ ২৩২৭ জন, এসএসসি দাখিল পর্যায়ে ৯৯২জন এবং এসএসসি ভোকেশনাল পর্যায়ে ২৪১ জনসহ ৫ টি কেন্দ্র এবং ৩টি ভেন্যুতে মোট ৩৫৬০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে।

সরেজমিনে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, করোনা সংক্রমনরোধে প্রতিটি হলে ৬ ফুট দৈর্ঘ্যরে একটি বেঞ্চে ২ জন এবং ৪ ফুট দৈর্ঘ্যরে একটি বেঞ্চে একজন পরীক্ষার্থী অংশ নেয়। প্রতিটি কেন্দ্রে একটি আইসোলেশ সেন্টার, মেডিকেল অফিস ও মেডিকেল টিমের সদস্যদের লক্ষ্য করা গেছে। কেন্দ্রে প্রবেশ পথে শিক্ষার্থীদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। এদিকে দীর্ঘদিন পরে শিক্ষার্থীরা পরিক্ষা দিতে পারায় স্বস্তিতে অভিভাবকসহ সংশ্লিষ্টরা।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অংশ নেয়া নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার জানান, অনেক দেরিতে হলেও পরীক্ষা দিতে পেরে ভালো লাগছে।
খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আসা শিক্ষার্থী মো.মাহি জানান, সংক্ষিপ্ত সিলেবাসে লেখাপড়া করেছি। এখন প্রশ্ন কমন পড়বে কিনা তাই একটু চিন্তায় আছি।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো.আবদুর রহিম জানান, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মূখর পরিবেশে এই কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোখলেছুর রহমান জানান, উপজেলার কলাপাড়া এবং মহিপুর থানার ৫টি কেন্দ্র এবং ৩টি ভেন্যুতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি, সমমান এবং ভোকেশনাল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD