শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
উজিরপুর থেকে নিখোঁজ ২ কিশোরী কুয়াকাটায় উদ্ধার, আটক-২

উজিরপুর থেকে নিখোঁজ ২ কিশোরী কুয়াকাটায় উদ্ধার, আটক-২

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : কলাপাড়ার কুয়াকাটায় উজিরপুর থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে ৪ দিন পরে উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার রাত ১০টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ওই দুই কিশোরীর সাথে থাকা আরাফাত হাওলাদার (২১) ও তামিম মাতুব্বর (১৯) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

উদ্ধার হওয়া কিশোরীদের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (১০ নভেম্বর) বাড়ি থেকে সপ্তম শ্রেণীতে পড়ুয়া দুই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য বের হয়। পরবর্তীতে তাঁরা আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে তাদেরকে না পেয়ে এক কিশোরীর বাবা উজিরপুর থানায় বুধবারই একটি সাধারণ ডায়েরি করেন।

উজিরপুর মডেল থানার(এস,আই)জি.এম আনিসুজ্জামান জানান, গত বুধবার উজিরপুর মডেল থানায় দুই কিশোরী নিখোঁজের একটি সাধারণ ডায়েরি হয়। সেই থেকে আমরা তাদেরকে বিভিন্ন ভাবে খুঁজতে থাকি। তথ্য প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হতে পারি তারা  কুয়াকাটায় অবস্থান করছে। পরে শনিবার মহিপুর থানা পুলিশের সহযোগিতায় কুয়াকাটা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে তাঁরা প্রেম সংগঠিত কারনে পালিয়েছে। পরবর্তীতে জিজ্ঞাবাদ করে আইননুগ ব্যবস্থা নেয়া হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল খায়ের জানান, শনিবার সারাদিন ধরে মহিপুর থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের তৎপরতায় আমরা তাদেরকে উদ্ধার করি। পরবর্তীতে উজিরপুর থানা থেকে আসা টিমের কাছে তাদের চারজনকেই হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD