রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে অগ্নিদগ্ধ।

কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে অগ্নিদগ্ধ।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরা ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে তিন জেলে মো.সবির হাওলাদার (৩৫), হারুন মাঝি (৩৭) ও রাব্বি (১৪) আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নেওয়াপাড়া সংলগ্ন নদীতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর পরই অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অগ্নিদগ্ধ জেলে রাব্বিকে ওই রাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আহত জেলে হারুন মাঝির পিতা মো.ইদ্রিস মাঝি জানান, তারা ট্রলারে দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারের রান্নার কাজ করে। হঠাৎ প্রথমে সিলিন্ডারের পাইপে আগুন ধরে। তাৎক্ষনিক সিলিন্ডারে আগুন ছড়িয়ে পড়লে সিলিন্ডারটি বিস্ফোরন হয়। এসময় ট্রলারে থাকা ওই তিন জেলেরা অগ্নিদগ্ধ হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো.মাহমুদুর রহমান বলেন, অগ্নিদগ্ধ তিন জেলেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে বর্তমানে দু’জন হাসপাতালে ভর্তি রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD