বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
না ফেরার দেশে চিকিৎসক দাস রনবীর

না ফেরার দেশে চিকিৎসক দাস রনবীর

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : না ফেরার দেশে চলে গেলেন গরিবের ডাক্তার হিসেবে পরিচিত বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক দাস রনবীর।

শনিবার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বসয় হয়েছিলো ৪৫ বছর। দীর্ঘদিন যাবত তিনি লিভার ও কিডনি রোগে ভুগছিলেন।

রোববার (১৩ জানুয়ারি) সকালে প্রথমে তার মরদেহ নিজ বাড়ি উপজেলার দক্ষিণ বিল্বগ্রামে নিয়ে আসা হয়। সেখান থেকে তার মরদেহ উপজেলা সদরে ও পরে কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শেষবারের মতো তাকে দেখতে বরিশালের বিভিন্ন উপজেলার হাজারও মানুষ ভিড় জমান। পাশাপাশি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সহকর্মীসহ সাধারণ মানুষের ভালোবাসায় স্নিগ্ধ হন এ চিকিৎসক। দুপুর ২টায় দক্ষিণ বিল্বগ্রামে পারিবারিক শশ্মাণে তার দাহ করা হয়।

দাস রনবীর চিকিৎসক হওয়ার পর থেকে নিজ এলাকাসহ আশপাশের গরিব, দুঃখি ও অসহায় রোগীদের  ফ্রি চিকিৎসা দেওয়াসহ বিভিন্নভাবে সহায়তা করতেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD