রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কিশোরকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় আটক-১

কিশোরকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় আটক-১

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নাঈম(১৩) নামের এক কিশোরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে ৫ হাজার টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে শিকলে বেঁধে নির্যাতন করেছে তার চাচা ও চাচিসহ আত্মীয় স্বজনরা।

নীলগঞ্জ ইউপির এলেমপুর গ্রামে ঘন্টার পর ঘন্টা অমানবিক এ নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকের বিবেকেই নাড়া দেয়। এ ঘটনায় সোমবার রাতে বশার নামের এজনকে আটক করেছে পুলিশ। নাঈম এলেমপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

নির্যাতনের শিকার কিশোরের স্বজনেরা জানান, নাঈমের মা একজন মানসিক ভারসাম্যহীন এবং বাবা অসুস্থ্য। ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া ওই মাদ্রাসা শিক্ষার্থীকে পুর্ব শত্রুতার জের ধরে এমন নিষ্ঠুর নির্যাতন চলানো হয়েছে বলে অভিযোগ করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে বসার নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD