বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলন

গলাচিপায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলন

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাংবাদ সম্মেলন করেছেন। শনিবার বেলা ২টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাইনুল ইসলাম সিকদার কলাগাছিয়া ইউনিয়নে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. দুলাল চৌধুরী আওয়ামী লীগ অফিস পুড়িয়ে মিথ্যে মামলা দিয়ে এলাকা ছাড়া করার ষড়যন্ত্র করার প্রতিবাদে আওয়ামী লীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী মো. মাইনুল ইসলাম সিকদার এ সংবাদ সম্মেলন করেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাইনুল ইসলাম সিকদার অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী দুলাল চৌধুরী ও তার কর্মীরা বিভিন্ন যায়গায় তার নির্বাচনী নৌকার অফিস অগ্নি সংযোগ ও ভাংচুর করবে বলে বিভিন্ন মহলে কথা শোনা যাচ্ছে। তারা এ ধরনের নেক্কারজনক ঘটনা ঘটিয়ে ষড়যন্ত্র করে আমি ও আমার কর্মীদের বিভিন্ন ধরনের হামলা ও মামলা করার পায়তারা করছে। আমার কর্মীরা নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে গেলে নৌকার কর্মীরা বিভিন্ন বাধার সৃষ্টি করে।

এতে আমার কর্মীরা প্রচার প্রচারণা চালাতে ভয় পাচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হব। তাই নির্বাচন সুষ্ঠু করার জন্য আপনাদের মাধ্যমে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অলিউল্লাহ খান ও রাজ্জাক মজুমদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌহিদ রাড়ী, সহ-দপ্তর সম্পাদক নিজাম রাড়ী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD