সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ডিজেল-কেরোসিন ও টিসিবি পণ্য সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

ডিজেল-কেরোসিন ও টিসিবি পণ্য সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

Sharing is caring!

ডিজেল-কেরোসিন ও টিসিবি পণ্যে সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি। গতকাল শুক্রবার বেলা সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে তারা।

জেলা গণসংহতি আন্দোলনের সদস্য সাকিবুল ইসলাম শাফিনের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনের সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহবায়ক দেওয়ান আবদুর রশীদ নীলু। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর মূল্য বৃদ্ধিকে গণবিরোধী আখ্যায়িত করে দেওয়ান আবদুর রশীদ নীলু বলেন, ” এই অবৈধ সরকার দেশের মানুষের বেঁচে থাকাকে মুশকিল করে দিয়েছে। ভারতে শুল্ক কমিয়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে আর আমাদের দেশে মূল্য বৃদ্ধি করা হলো।

বিপিসিকে তেল আমদানি করতে ৩ ধরনের শুল্ক ও ট্যাক্স প্রদান করতে হয়, যা কমালে তেলের দাম বৃদ্ধি না করে কমানো সম্ভব। কিন্তু সরকার লোসকানের দোহাই দিয়ে জনগণের পকেট কাটার দিকেই মনোযোগী বেশী। যা অত্যন্ত অযৌক্তিক ও গণবিরোধী। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, বরিশাল সদর উপজেলার সদস্য সচিব ইয়াসমিন সুলতানা, সদস্য মো. সোহাগ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক জামান কবির, ছাত্র ফেডারেশন জেলার সভাপতি ছাত্রনেতা মো. জাবেরসহ গণসংহতি আন্দোলনের অন্যান্য নেতাকর্মীরা।

এসময় বক্তারা বক্তারা মানববন্ধন থেকে বলেন, ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ৬৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা এবং টিসিবি প্রতিলিটার সয়াবিন তেল ১০ টাকা, চিনি ও ডাল কেজি প্রতি ৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে যা অত্যন্ত অযৌক্তিক। করোনা মহামারি ও নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর ফলে দেশের প্রায় ৯৫ ভাগ মানুষ ক্ষতিগ্রস্থ হবে মলে মনে করেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD