বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
জেল হত্যা দিবসে বরিশালে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন

জেল হত্যা দিবসে বরিশালে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন

Sharing is caring!

জেল হত্যা দিবস উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা ও নগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন।

এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় নগরের সদর রোডের শহীদ সোহেল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীরা।

প্রথমে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের এর নেতৃত্ব নগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে, জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় ৪ নেতার রুহের মাগফিরাত কামনায় বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD