বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় জাতীয় যুব দিবস পালিত।।

কলাপাড়ায় জাতীয় যুব দিবস পালিত।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন, আলোচনা সভা, প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদ বিতরণ এবং যুব ঋণের চেক বিতরণ সম্পন্ন হয়েছে।উপজেলা পরিষদ দরবার হলে সোমবার বেলা এগারোটার দিকে উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জগৎ বন্ধু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ূন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা মো.ফেরদৌসুর রহমান, সমবায় কর্মকর্তা ফরিদ আহম্মেদ এবং প্রশিক্ষণে অংশ নেয়া যুবরা। প্রশিক্ষিত যুবদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তর কতৃক সনদপ্রাপ্ত উদিয়মান যুব উদ্যোক্তা এবং খামারি মাহবুবুল আলম নাঈম।

দক্ষ যুব সমৃদ্ধ দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রশিক্ষিত যুবকদের মধ্যে সনদ বিতরণ এবং যুব ঋণ বিতরণ করা হয়। এছাড়াও যুব উদ্যোক্তা হিসেবে কোয়েল, মুরগী সহ পাখি পালনে সফলতা লাভ করায় মাহবুবুল আলম নাঈমকে সন্মাননা প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD