সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কলাপাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারনা পূর্নিমা উৎসব শুরু ।।

কলাপাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারনা পূর্নিমা উৎসব শুরু ।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: আত্মশুদ্ধি অর্জন ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরনে পটুয়াখালীর কলাপাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করছেন  অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা। বুধবার সকাল সাতটায় পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা এবং বুদ্ধপূজার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। পরে বুদ্ধের স্মরনে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বৌদ্ধধর্মের বয়স্ক নারী পুরুষরা। এ উৎসবকে ঘিরে উপজেলার রাখাইন পাড়া গুলোতে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। বৌদ্ধ বিহার গুলোতে সমাবেশ ঘটেছে বৌদ্ধভিক্ষুসহ রাখাইন নর-নারীদের। দিনব্যাপী উৎসবের মধ্যে সন্ধ্যায় ফানুস উড়িয়ে দিনটিকে স্বরনীয় করে রাখেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

জানা গেছে কলাপাড়া উপজেলার কুয়াকাটা কেরানীপাড়া, গোড়া আমখোলা পাড়া, মিশ্রিপাড়া, কালাচাঁদপাড়া, নয়াপাড়া, তুলাতলীপাড়া সহ ১০টি বৈদ্ধপাড়া একযোগে দিনটি উদযাপন উপলক্ষে নান ধরনের কর্মসূচি পালন করছে। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্নিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়। প্রবারণা পূর্নিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।

মিশ্রিপাড়ার মন্দিরের পুরোহিত গৌতম ভিক্ষু জানান, বৌদ্ধ  ভিক্ষুরা তিন মাস বর্ষাব্রত থাকার পরে তিন মাসের যে পূর্ণিমাতে শেষ হয় সেটাই প্রবারনা পূর্ণিমা। প্রবারনা অর্থ হলো আহোবান করা। অর্থাৎ যদি আমার কোন ভুল ত্রুটি, অপরাধ, পাপ, অকুশল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে সত্য ও ন্যায়ের পথে চলার পথ দেখিয়ে দিন বলে একে অপরকে আহবান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD