বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৩

বরিশালে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৩

Sharing is caring!

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাজারে গণডাকাতির ঘটনায় নরসিন্দি থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে মালামালসহ গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে এই গ্রেফতার অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশে তৈরি কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এ নিয়ে ওই গণডাকাতির ঘটনায় ৯ জন ডাকাতকে গ্রেফতার করলো পুলিশ।

গত শনিবার রাতে গ্রেফতারকৃতরা হলো মাদারীপুরের কালকিনি উপজেলার নতুন চর দৌলতখান গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে আব্দুল খালেক হাওলাদার, বরিশালের বানারীপাড়ার উপজেলার ব্রাক্ষ্মনকাঠী গ্রামের হারুন গাজীর ছেলে আল মিরাজ মিন্টু এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার দাইমুদ্দিন খলিফাকান্দি গ্রামের সিরাজ খলিফার ছেলে দেলোয়ার হোসেন খলিফা।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার এসআই কামাল হোসেন জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত শনিবার বিকেলে ওই ৩ ডাকাতের অবস্থান নিশ্চিত হন তারা। ওই রাতেই নরসিন্দিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গৌরনদী থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা টরকী বাজারে গণডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, টরকী বাজারে গণডাকাতির ঘটনায় এই ৩ জনসহ এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গত ১৫ আগস্ট রাতে টরকী বাজারে ১৩টি দোকানে ডাকাতি হয়। দুর্বৃত্তরা ওই বাজার থেকে মালামাল লুট করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মানিক সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে ১৬ আগস্ট থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD