সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে দুই শিক্ষার্থীর ভবিষৎ নিয়ে শঙ্কা….

বরিশালে দুই শিক্ষার্থীর ভবিষৎ নিয়ে শঙ্কা….

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী আছমত আলী খান (এ.কে) ইনষ্টিটিউশন এর প্রধান শিক্ষক এইচ.এম. জসীম উদ্দীন গত ০৬/০৯/২০০৯ খ্রি: তারিখ প্রধান শিক্ষক হিসেবে যোগদান পরবর্তী নানামুখী সৃজনশীল চিন্তা ভাবনা থেকে বিদ্যালয়টিকে যখন একটি আধুনিক মডেলস্কুলে পরিণত করেন। কিন্তু অভিযোগ রয়েছে ঠিক সেই সময়ই বিদ্যালয়ের এডহক কমিটি করোনা কালীন সময়ে তাকে গত ১৭/১২/২০২০ খ্রি: তারিখ সাময়িক বরখাস্ত করেন।

পরবর্তীতে তিনি উক্ত আদেশের বিরুদ্ধে বরিশাল সহকারী সিনিয়র জজ আদালতে একটি মামলা দায়ের করেন যা এখনও বিচারাধীন। প্রধান শিক্ষক সাংবাদিকদের নিকট অভিযোগ করে জানান, তার ছেলেমেয়েদের বরিশালের দুটি উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করাবেন এই স্বপ্ন দেখেন। তার বড় মেয়ে ফাহমিদা জেবিন প্রমি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সনের এসএসএসসি পরীক্ষার্থী।

উল্লেখ্য সে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালন্টপুলে বৃত্তিপ্রাপ্ত তাছাড়া তার ছোট ছেলে জারিফ হোসেন লাবিব বরিশাল জিলা স্কুল থেকে পিএসসি পরীক্ষা দিবে। উল্লেখ্য সে তৃতীয় শ্রেণী থেকে প্রথম হয়ে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির বেআইনি ও নগ্ন হস্তক্ষেপে ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধসহ শারীরিক ও মানসিকভাবে হতাশাগ্ৰস্থ হয়ে পড়েছেন।

ফলে প্রধান শিক্ষকের ছেলেমেয়েদের নিয়ে দেখা স্বপ্ন এখন দু:স্বপ্নে পরিণত হয়েছে। গত ০৯/০৯/২০২১ খ্রি: তারিখ মহামান্য হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৫/০৯/২০২১খ্রি: তারিখ সভাপতি বরাবর পূন:বহাল এর জন্য আবেদন করলেও তারা কর্নপাত করেনি। বরং নিপীড়ন নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছেন। তবে অভিযোগে সত্যতা জানার জন্য এ্যাডহক কমিটির সভাপতি নুপুর বেগম’কে ফোন করা হলে তার নাম্বারটি ব্যাস্ত পাওয়ায় বক্তব্য নেওয়া সম্বব হয়নি। এ বিষয়ে শিক্ষা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তিভুগী ওই দুই শিক্ষার্থীর বাবা প্রধান শিক্ষক এইচ. এম. জসীম উদ্দীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD