শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে সরকারি ঘর পাইয়ে দেয়ার কথা বলে টাকা নেয়ার দায়ে প্রতারক খলিল হাওলাদারকে ১ বছরের কারাদন্ড।

বরিশালে সরকারি ঘর পাইয়ে দেয়ার কথা বলে টাকা নেয়ার দায়ে প্রতারক খলিল হাওলাদারকে ১ বছরের কারাদন্ড।

Sharing is caring!

সরকার দরিদ্র অসহায় মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে, তারিধারাবাহিকতায় বর্তমান সরকার ভূমিহীন ও গৃহহীনদের ঘর দিচ্ছে। আর এই ঘর পাইয়ে দেয়ার কথা বলে এক অসাধু চক্র প্রশাসনের কথা বলে দরিদ্র অসহায় মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

আজ ১৭ অক্টোবর রবিবার সকালে তেমনি এক চক্রের সদস্যকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর নিশাত তামান্না। বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই সক্রিয় চক্রটি কাজ করে থাকে তারা ৯নং টুংঙ্গীবাড়ীয়া ইউনিয়নের বারইকান্দি-নেহালগঞ্জ ও পতাং গ্রামের ১৫/২০ টি পরিবারের কাছ থেকে একটি বাড়ী একটি খামারসহ সরকারের বিভিন্ন দপ্তরের সরকারী ঘড় দেওয়ার নাম করে পরিবার প্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা করে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

এদের একজন বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের ফারুক হাওলাদারের পুত্র খলিল হাওলাদার। খলিল একটি বাড়ি একটি খামারসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঘর পাইয়ে দিতে ইউএনওসহ বিভিন্ন ব্যক্তির কথা বলে ২০ থেকে ২৫ হাজার টাকা দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া ব্যাংক চেকের মাধ্যমে সাধারণ জনগনকে প্রতারিত করে আসছে। আজ ভুক্তভোগীরা সকাল ১১ টার দিকে সেই চক্রের অন্যতম সদস্য খলিল হাওলাদারকে নতুল্লাবাদ বাসস্ট্যান থেকে ধরে প্রশাসনের হাতে তুলে দিলে সরকারী কাজে বাঁধা দান ও সরকারি অাদেশ অমান্য করে জনগনকে প্রতারিত করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর নিশাত তামান্না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD