সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি এই স্লোগান নিয়ে আজ ১৭ অক্টোবর রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস ২০২১ উপলক্ষে আলোচনা সভা সাবান বিতরণ ও হাত ধোয়ানো কৌশল শেখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষে উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল বিভাগ মোঃ মঈনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, প্রবেশ অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ ইউনিসেফ বরিশাল এর প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের শিশুরা উপস্থিত ছিলেন।

শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আভাস এর সহযোগিতায় সুবিধা বঞ্চিত শিশুদের হাত ধোয়ানোর কৌশল শেখানো হয়। পরে এক আলোচনা সভায় অতিথিরা জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে সরকারি শিশু পরিবারে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ইউনিসেফ এর সহযোগিতা ৫ শতাধিক সাবান বিতরণ করেন অতিথিরা এসময় আভার এর পক্ষ থেকে শিশুদের জন্য মাস্ক এবং সাবান বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD