শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় গৃহবধূর মরদেহ উদ্ধার

কুয়াকাটায় গৃহবধূর মরদেহ উদ্ধার

Sharing is caring!

পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় বুশরা (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার রাত এগারোটার দিকে শশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুশরা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামের আ. সোবহান শরীফের মেয়ে এবং কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড খাজুরা এলাকার ইয়াকুব খন্দকারের স্ত্রী।

মৃতের চাচা মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৮ সালের শেষের দিকে বুশরার বিয়ে হয়। এরপর থেকেই তার সঙ্গে স্বামী ইয়াকুবের প্রায়ই ঝগড়া হতো। প্রায় সময়ই তাকে মারধর করতো তার স্বামী ।
শনিবার বিকেলে বুশরা কে মারধর করে তার শশুর বাড়ির লোকজন এই কথা বুশরা তার বাবাকে জানালে  তার বাবা বুশরাকে বাড়িতে আনার জন্য  গেলে জামাই মেয়েকে না দিয়ে উল্টো গালাগালি করে শ্বশুরকে তাড়িয়ে দেয়। এবং  সন্ধ্যার পরে (স্বামী)  ইয়াকুব ফোন করে আমাকে (চাচা) জানায়, আপনার ভাতিজিকে আমি রাগ হয়ে লাঠি দিয়ে কয়টা আঘাত দিছি তাতেই ও গলার দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

বুশরার শাশুড়ি বলেন, আমি অজু করে বাইরে গিয়েছিলাম। এসে দেখি ঘরের দরজা জানালা সব বন্ধ। পরে আমার নাতি সুমাইয়ার সহায়তায় জানালার গ্রিল ভেঙে দেখি বুশরা ঘরের আড়ার সাঙ্গে ঝুলে আছে। পরে রশি কেটে দিয়ে নিচে নামিয়ে লোকজন ডাক দেই।

কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিব শরীফ  বলেন, আমি খবর পেয়ে এসে দেখি মরদেহ মাটিতে পড়ে আছে। খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত বুশরার ১৮ মাসের একটি সন্তান রয়েছে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার হোসেন  বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানোর প্রকৃয়া চলছে । জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ইয়াকুবকে পুলিশের হেফাজতে রেখেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD