বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে ১৫ জন মৃৎশিল্পীকে সম্মাননা প্রদান।

বরিশালে মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে ১৫ জন মৃৎশিল্পীকে সম্মাননা প্রদান।

Sharing is caring!

প্রতি বছরের ধারাবাহিকতা এবারো বরিশালে অনুষ্ঠিত হলো ১৩ তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান। আজ ১২ অক্টোবর মঙ্গলবার দুপুর ১ টায় জেলা শিল্পকলা একাডেমি বরিশালের অডিটোরিয়ামে মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ এমপি।

আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, লোক কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ, শিল্পানুরাগী ময়নুল আবেদিন, সনাক সভাপতি শাহ সাজেদা ও সংগঠনের আহবায়ক সুশান্ত ঘোষ। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার শিল্পী জয়দেব পালকে শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা ক্রেস্ট ও নগদ দশ হাজার টাকা অর্থ তুলে দেন।

এ সময় তিনি বলেন আগামীতে মৃৎশিল্পীদের সহযোগিতায় জেলা প্রশাসন যা করা দরকার তাই করবে। আয়োজনে আজীবন ক্যাটাগরিতে বরিশালের গৈলা গ্রামের জয়দেব পাল কে শিল্পাচার্য জয়নুল আবেদিন মৃৎশিল্প সম্মাননা ও মাদারীপুরের কালকিনী উপজেলার ডাসার গ্রামের উমা রানী বিশ্বাস কে শিল্পী চিত্ত হালদার সম্মাননা সহ নগদ দশ হাজার টাকা বিভিন্ন ক্যাটাগরির তেরো জনকে সম্মননা ক্রেস্ট ও পাচ হাজার টাকা, বস্ত্র প্রদান করা হয়।

এই উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় ষোলো চিত্রশিল্পীকে পুরস্কৃত করা হয়। এবারের এই আয়োজনে নকশী পিঠার ছাচের প্রদর্শনী করা হয়। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ছারাও রাজশাহী, নওগা, টাঙ্গাইল, ফরিদপুর ও রাজবারি থেকে প্রায় দুশো মৃৎশিল্পী অনুষ্ঠান স্থলে যোগ দেয়। বরিশালে তেরো তম মৃৎশিল্পী সম্মেলনে পনেরো মৃৎশিল্পীকে সম্মাননা প্রদানের আয়োজনে প্রধান অতিথি হিসেব সংস্কৃতি প্রতিমন্ত্রী অনলাইন মাধ্যমে বলেন, মৃৎশিল্প আমার দেশের ঐতিহ্য, এক বাচিয়ে রাখতে আমাদের এগিয়ে আসতে হবে, তাহলে যেমন পরিবেশ বাচবে তেমনি মৃৎশিল্পের সাথে জরিত হাজারো মানুষ বাচবে। তিনি আমাদের দীর্ঘ মৃৎ ঐতিহ্যের উল্লেখ করে একে বাচিয়ে রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD