বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, ৮ কারখানায় ছুটি

আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, ৮ কারখানায় ছুটি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণার পরও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা করার খবর পাওয়া গেছে। শিল্প পুলিশ জানিয়েছে, এমতাবস্থায় জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার অন্তত আটটি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, গত নভেম্বরে ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামোর কয়েকটি গ্রেড নিয়ে আপত্তি জানিয়ে গত ৬ জানুয়ারি থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে আসছিল  ঢাকা ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা। এরই প্রেক্ষাপটে মালিক-শ্রমিক ও প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রিপক্ষীয় কমিটি গতকাল রবিবার ছয়টি গ্রেড সংশোধন করে বেতন বাড়ানোর ঘোষণা দেয়।  ওই ঘোষণার পর আজ সোমবার সকাল থেকেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের গার্মেন্টগুলোর শ্রমিকরা কাজে যোগ দেয়। কিন্তু বেলা ৯টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকরা বাইরে এসে সড়ক অবরোধের চেষ্টা করে।

এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ায় জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকায় হামিম গ্রুপ, শারমিন গ্রুপ, এনভয় গ্রুপ ও উইনডিসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর বেলা ৯টার দিকে বেরিয়ে আসে।

তিনি আরো জানান, ওই কারখানাগুলোতে কর্তৃপক্ষ এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

পরিদর্শক মাহমুদ বলেন, “সকালে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কারখানায় কাজে যোগ দেয়। কিন্তু আটটি কারখানার শ্রমিকরা বেরিয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।“

তিনি আরো বলেন, “যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD