সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
এক ঘন্টার জন্য বরিশালের জেলা প্রশাসক এর দায়িত্ব পেলেন হেনা

এক ঘন্টার জন্য বরিশালের জেলা প্রশাসক এর দায়িত্ব পেলেন হেনা

Sharing is caring!

এক ঘন্টার জন্য বরিশালের জেলা প্রশাসক এর দায়িত্ব পেলেন নাজনীন জাহান হেনা। বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

সোমবার দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা ম্প্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) এর আয়োজনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে বাসিন্দা এনসিটিএফের সহ সভাপতি নাজনিন জাহান হেনা এক ঘণ্টার জন্য বরিশাল জেলার জেলা প্রশাসকের ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেন।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর কাছ থেকে প্রতীকীভাবে দায়িত্ব নেন হেনা। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব নিয়েই হেনা জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

বৈঠকে প্রতীকী জেলা প্রশাসক হেনা ও বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর কাছে কিশোর গ্যাং নির্মূল, করোনাকালীন অর্থনৈতিক সংকটের জন্য সৃষ্ট বাল্যবিয়ে নিরোধের ব্যবস্থা, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার হ্রাসকরণ ও জলবায়ু উদ্বাস্তু শিশুদের পুনর্বাসনের জন্য সুপারিশমালা পেশ করেন।

পাশাপাশি এগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন। ‘গার্লস টেকওভার’ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে একজন কিশোরী, কন্যাশিশু অথবা তরুণীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা, যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারাবদ্ধ হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার মো. নাজমূল হুদা, সহকারী কমিশনার মো. মারুফ দস্তগীর, সহকারী কমিশনার শরীফ মো. হেলাল উদ্দিন, প্রবেশ অফিসার সাজ্জাদ পারভেজ এনসিটিএফের সভাপতি আমিনুল ইসলাম ইয়াদ, এনসিটিএফের সাধারণ সম্পাদক নাদিয়া আক্তার প্রান্তিক সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD