বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দুস্থ মানুষকে আর্থিক অনুদান বিতরন করলেন সাদিক আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দুস্থ মানুষকে আর্থিক অনুদান বিতরন করলেন সাদিক আব্দুল্লাহ

smart

Sharing is caring!

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে অসহায়-দুস্থ ও অসুস্থ আড়াইশ মানুষকে ৩০ লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় নগর ভবন চত্তরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে অনুদানের চেক তুলে দেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বনিম্ন ৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা করে মোট আড়াইশ জনকে ৩০ লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে। আগামীতেও এই সহায়তা অব্যাহত থাকবে।

এর আগে রবিবার সন্ধ্যায় নগরীর কালীবাড়ি রোডের নিজ বাস ভবনে এক অনুষ্ঠানে নগরীর ৪৫টি মন্ডপে সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে এবং সিটি মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন মেয়র সাদিক আবদুল্লাহ।

এর আগে রোববার বিকেলে নগরের কালী বাড়ী রোডের নিজ বাস ভবনে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে তিনি পূজা মন্ডবেও বরিশাল সিটি কপোরেশনের আর্থিক অনুদান প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD