মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ২ রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন রোগী।

শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়েছে। যা পিসিআর ল্যাব স্থাপনের পর সর্বনি সংক্রমণের রেকর্ড। হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৯ জন রোগী।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৬ জন রোগী। ঐ সময়ে উপসর্গ নিয়ে ১০ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২ জনের। গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩১ জন রোগী। এর আগে শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ জন, বৃহস্পতিবার ৩ জন, বুধবার মৃত্যু শূন্য, গত মঙ্গলবার ১ জন, সোমবার ৩ জন, রবিবার ৮ জন এবং শনিবার ৩ জনের মৃত্যু হয়। গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ২৮৯ রোগী সেখানে ভর্তি হন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে শুক্রবার রাতে ১৮০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

শনাক্তের হার ১.১১ ভাগ। যা গত বছরের ৮ এপ্রিল বরিশালে আরটি পিসিআর ল্যাব চালুর পর সর্বনি শনাক্তের রেকর্ড। এর আগে গত ১৮ সেপ্টেম্বরও আরটি পিসিআর ল্যাবে ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD