বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাাড়ায় নবাগত ওসির সাথে রিপোর্টার্স ইউনিটি’র সদস্যদের সৌজন্য সাক্ষাৎ।।

কলাাড়ায় নবাগত ওসির সাথে রিপোর্টার্স ইউনিটি’র সদস্যদের সৌজন্য সাক্ষাৎ।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি:  কলাাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো.জসিম’র সাথে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ’র সৌজন্য সাক্ষাত ও মতবিনিমিয় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওসির অফিস কক্ষে আয়োজিত চা চক্র ও মতবিনিময় সভায় তিনি আইন শৃঙ্খলার আরও উন্নতির লক্ষ্যে বাল্যবিয়ে, সন্ত্রাস ও মাদক নির্মূলে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন। এছাড়াও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সুমন, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক রাসেল কবির মুরাদ, অর্থ সম্পাদক ফরাজী মো. ইমরান, সদস্য আরিফ সুমন এবং ফোকানুল ইসলাম উপস্থিত ছিলেন।

কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ সাধারণ মানুষ ও এলাকার স্বার্থে আইন শৃঙ্খলা তথা পুলিশকে সব ধরণের সহায়তা প্রদানের আস্বাস দেন।

উল্লেখ্য এর আগে তিনি দশমিনা থানা থেকে ২৯ সেপ্টেম্বর কলাপাড়া থানা অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD