বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বাকেরগঞ্জে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাকেরগঞ্জে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রের নাম বায়জিদ (১৪)। সে উপজেলার দুধল ইউনিয়নের পেয়ারপুর গ্রামের আলম ফরাজির ছেলে এবং চরামদ্দি মুগাখান মাদরাসার ছাত্র ছিল। শুক্রবার দুপুরে চরামদ্দি ইউনিয়নে মুগাখান মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে চরামদ্দি ইউনিয়নের মুগাখান মসজিদের পুকুরে গোসল করতে গিয়েছিল বায়জিদ। এরপরে পুকুরে বায়জিদ তলিয়ে গেলে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

চরামদ্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাউসল আলম লাল জানান, স্থানীয়রা খোঁজাখুঁজি করে বায়জিদকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পুকুর থেকে বায়জিদের মরদেহ উদ্ধার করে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD