বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে ইউএনও’র উপর জেলেদের হামলা

বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে ইউএনও’র উপর জেলেদের হামলা

Sharing is caring!

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন মাসুদ এর উপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদার বাড়ি ঘাট সংলগ্ন গজারিয়া নদীতে এঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাত হোসেন মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনিসহ সংশ্লিষ্টদের নিয়ে স্পিটবোর্ডযোগে মা ইলিশ রক্ষায় অভিযানে নামেন। এসময় কতিপয় অসাধু জেলেরা পরিকল্পিতভাবে শক্তিশালী ইঞ্জিনচালিত একটি ট্রলার দিয়ে স্পিডবোটকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে স্পিডবোর্ডে থাকা দুই আনসার সদস্য আঘাত পেয়ে নদীতে পরে যান।

তাদেরকে উদ্ধার করা হলেও এক আনসার সদস্যর আগ্নেয়াস্ত্র (শর্টগান) নদীতে তলিয়ে যায়। ইউএনও আরও জানান, আহত আনসার সদস্য মো. ইব্রাহিম ও মো. তুহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য গজারিয়া নদীতে তল্লাশী শুরু করেছেন বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি (ইউএনও) উল্লেখ করেন।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, ইউএনও’র উপর হামলাকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD