সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
রাবিতে হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা

রাবিতে হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (০১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই প্রথম বিভাগীয় শহরে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাবির উপ-উপাচার্য ও ভর্তি পরীক্ষার রাজশাহী বিভাগীয় কেন্দ্রের সভাপতি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন।

উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, রাবি ক্যাম্পাসে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী অংশ নেবেন। পরের দিন ‘খ’ ইউনিটের পরীক্ষায় ৬ হাজার ৩৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এছাড়া ৯ অক্টোবর ‘ চ’ ইউনিটের পরীক্ষায় ১৯৭৭ জন, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের পরীক্ষায় ১৮২৪ জন ও ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২ হাজার ৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিবেন।

তিনি আরও বলেন, পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আমাদের প্রক্টরিয়াল বডির সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, যেকোনো ধরনের ইলেক্টিক ডিভাইস সম্বলিত ঘড়ি ও কলম ব্যবহার সম্পূর্ণ নিষেধ। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে আমরা সর্তক অবস্থায় রয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD