বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় পর্যটক স্টেক হোল্ডারদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময়।

কুয়াকাটায় পর্যটক স্টেক হোল্ডারদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময়।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটায় সমুদ্র সৈকতে আগত ট্যুরিস্টদের সার্বিক নিরাপত্তা ও উন্নতমানের সেবা প্রদানের লক্ষ্যে কুয়াকাটার পর্যটক স্টেক হোল্ডারদের সাথে শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে কুয়াকাটা পৌরসভার হলরুমে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন আয়োজিত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন’র এ এসপি আব্দুল খালেক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র মো.আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দীন বিপ্লব, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা(টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা পৌরসভা শ্রমিক লীগের সভাপতি আব্বাস কাজী, কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেটের ব্যবসায়ীদের সভাপতি লুমা মং সহ ট্যুরিস্ট পুলিশের সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকদের নিশ্চিত সেবা প্রদানের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ সহ সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয় থাকা একান্ত জরুরি।

এ সময় সৈকতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আগত পর্যটকদের সেবায় আন্তরিক হওয়ার অনুরোধ জানানো হয়। সেই সাথে প্রতিষ্ঠান গুলোর কাজের পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD