বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উদযাপিত

বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উদযাপিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ তথ্য দিতে বাধ্য সবাই আপনি যদি চান সরকারি আর বেসরকারি সকল প্রতিষ্ঠান কথা গুলো আজ সত্যি বর্তমান সরকার তথ্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্য আপনার অধিকার, জানা আছে কি সবার এই স্লোগান নিয়ে আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে নগরীর সার্কির হাউজ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।

তবে তিনি তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ বিভাগীয় কমিটির ক্যাটাগরিতে সারদেশের মধ্যে বরিশাল বিভাগীয় কমিটি প্রথম স্থান অধিকার করায় আজ ঢাকা আগারগাঁও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ একেএম এহসান উল্লাহ, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর উপস্থিত থাকার কথা থাকলেও তথ্য প্রদানে জেলা কার্যালয়ের ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল। আজ ঢাকা আগারগাঁও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল সৈয়দ মোঃ ফারুক হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল সুদীপ্ত সরকার (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খান, পরিচালক জেলা তথ্য অফিস বরিশাল জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদাসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের করে জিলা স্কুল মোড় প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিকার আইনের উপর ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD