শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই জনকে ৪৭ হাজার টাকা জরিমানা।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই জনকে ৪৭ হাজার টাকা জরিমানা।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই প্রতিষ্ঠান মালিককে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকাল ৪.১৫টা থেকে শুরু করে ৫.৪৫ পর্যন্ত পৌর শহরের মঙ্গলসূখ রোড এবং সদর রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অর্থদণ্ড দেয়া হয়।

এ সময় মঙ্গলসূখ রোড়ের পটুয়াখালী বেকারির মালিক মো.নজরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ এবং ৪৩ ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে সদর রোডের ফাস্ট ফুডের দোকান এ আর ট্রেডার্স’র স্বত্ত্বাধিকারী মো.ইয়াকুবকে একই আইনের ৩৭ এবং ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল আজকের পত্রিকাকে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই জনকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD