সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা করেছে তরুনরা

বরিশালে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা করেছে তরুনরা

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনরত ‌’গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক‌’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বরিশালে জলবায়ু ধর্মঘট পদযাত্রা করেছে তরুণরা। নগরীর বরিশালে বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় অশ্বিনী কুমার হলের সম্মুখে সমবেত হয়।

এসময় তরুণরা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড,ব্যানার এবং ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন। এবারের ধর্মঘটের মূল প্রতিপাদ্য ‌‘আপরুট দ্য সিস্টেম বা নিয়ম উপড়ে ফেল‌’ অর্থাৎ বৈষম্যমূলক নীতি ও অবদমন থেকে পৃথিবী এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানুষের সুরক্ষিত করা। ‘ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ’ আন্দোলনের ব্যানারে শতাধিক তরুণ এ কর্মসূচিতে অংশ নেয়। আসন্ন জলবায়ু সম্মেলন কপ-২৬ এ প্রতিশ্রুতির ফুলঝুরির পরিবর্তে বিশ্বনেতাদের জরুরি কার্যক্রম গ্রহণের আহ্বান জানান তারা। মিলান যুব সম্মেলন ও প্রি-কপ সামনে রেখে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান তারা।

পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, প্রতীকী যুব সংসদ ও কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস বরিশাল ইউনিটের সমন্বয়ক কথক বিশ্বাস জয়ের সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্‌ সাজেদাসহ বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখেন।

ধর্মঘট শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে জলবায়ু পদযাত্রা শুরু হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হয় এবং সেখানে প্রতীকি ফাঁসির মঞ্চ করে জলবায়ু রক্ষার দাবি জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD