সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্দ্যোগে ৫ দিনব্যাপী পাটজাত পণ্য তৈরি ও বিপণন প্রশিক্ষণ অনুষ্ঠিত।

বরিশালে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্দ্যোগে ৫ দিনব্যাপী পাটজাত পণ্য তৈরি ও বিপণন প্রশিক্ষণ অনুষ্ঠিত।

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ আজ ২১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় নগরীর জিলা স্কুল মোড় সেলিব্রেশন পয়েন্টের হল রুমে বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে এসএমই ফাউন্ডেশন এর সহযোগিতায় ৫ দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য তৈরি ও বিপণন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন ড. মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিলি আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, সহকারী মহাব্যবস্থাপক এসএমই ফাউন্ডেশন রাহুল বড়ুয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ মারুফ দস্তগীরসহ উইমেন চেম্বারের সদস্যরা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা অতিথিরা এসএমই ফাউন্ডেশন এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

পরে অতিথিরা প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণের সনদ বিতরণ করেন। গত ১৭ সেপ্টেম্বর ৫ দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য তৈরি ও বিপণন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এখানে সোনালী আশ পাঠ দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD