সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
জামিন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ

জামিন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ

Sharing is caring!

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে জামিন দিয়েছে বরিশা‌লের সাইবার ট্রাইবুনাল।

বিচারক গোলাম ফারুক মঙ্গলবার সকাল সা‌ড়ে ১১টার দিকে তাকে জা‌মি‌ন দেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন হাফিজের আইনজী‌বী কাজী এনায়েত হো‌সেন।

তিনি ব‌লেন, ‘রাষ্ট্র ও আসামিপ‌ক্ষের বক্তব্য শু‌নে বয়‌স বিবেচনায় বিচারক তাকে জা‌মিন দিয়েছেন।’

ভোলা জেলার লালমোহন থানায় ২০১৮ সা‌লের ২৮ ডি‌সেম্বর হাফিজের নামে এই মামলা করেন বদরপুর ইউ‌নিয়ন আওয়ামী লীগ সভাপ‌তি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফ‌রিদুল হক। আরও ছয়জনকে এই মামলার আসামি করা হয়।

এজাহারে বলা হয়েছে, মামলার ২ নম্বর আসামি বাবুল হাওলাদারের সঙ্গে হাফিজের ফোনালাপ ফাঁস হয় সংবাদমাধ্যমে। সেই কথপোকথনে জানা যায়, হা‌ফিজ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের পরিকল্পনা করছিলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করেন ফ‌রিদুল।

মামলায় হাজিরা দিতে গিয়ে বিএনপি নেতা হাফিজ বলেন, ‘দেশে বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় বিএনপি মামলায় পর্যুদস্তু। বর্তমান সরকার মামলাবাজ। ক্ষমতায় থেকে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।’

‘ক্ষমতায় থাকার লিপ্সায় বর্তমান সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে শুধু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেই নয় সাংবাদিকদের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে মিথ্যে মামলা দিচ্ছে।’

এ সময় ১১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলবের প্রসঙ্গও তুলে আনেন তিনি। বলেন, ‘ক্ষমতাসীন দল শত শত কোটি টাকা বিদেশে পাচার করছে। ফরিদপুরের ‍এক ছাত্রনেতা ২ হাজার কোটি টাকা পাচার করল। অথচ ‍তাদের হিসাব জানতে না চেয়ে সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

‘আওয়ামী লীগের নেতারা জাতীয় নির্বাচনের প‌র সম্পদের হিসাব দিতে চেয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত তারা তা দেয়নি। এতে পরিষ্কার হয়ে যায় তারা জনগণকে লুট করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD