মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

Sharing is caring!

মোঃনাসির উদ্দীন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় শ্রীগুরু সঙ্ঘের উদ্যোগে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম এর অনুপ্রেরণায় এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনষ্টিটিউট ও হাসপাতাল, বরিশাল এর সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

রবিবার সকাল১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা শাখার সভাপতি অসীম কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধ্রুবলাল বনিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ও গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মু.মজিবর রহমান,সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস,প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার,কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মু. মামুন আজাদ,শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম এর প্রচার সম্পাদক ভক্ত কর্মকার ও সদস্য অসীম কর্মকার, গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, পৌর কাউন্সিলর সুশীল চন্দ্র বিশ্বাস,শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা শাখার কোষাধ্যক্ষ নির্মল কর্মকার প্রমুখ।

উল্লেখ্য,চক্ষু চিকিৎসা ক্যাম্পে অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। এ ক্যাম্পে ৫০০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD