মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
গলাচিপা উপজেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গলাচিপা উপজেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Sharing is caring!

এম এইচ শান্ত।। পটুয়াখালীর গলাচিপা আওয়ামীলীগের আয়োজনে নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শনিবার বেলা এগারোটার দিকে উপজেলা আওয়ামীলীগ কেন্দ্রীয় ভবনে এই নব গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় সংসদসদস্য পটুয়াখালী (৩) ১১৩ সংসদীয় আসনের এমপি এস এম শাহাজাদা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধাররণ সম্পাদক ও প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মন্নান। বিশেষ বক্তা জেলা সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ উজ্জল বস। নব- কমিটির পরিচিতি সভার সভাপতিত্ব করেন গলাচিপা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সন্তোষ কুমার দে। সভার সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধাররণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। এছাড়া আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহিন শাহ্ এবং নব কমিটির সকল সদস্য বৃন্দ ও উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল গনমাধ্যমের সংবাদ কর্মী বৃন্দরা।

এসময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। তাই বঙ্গবন্ধু প্রেমে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলকে দূর্নীতি মুক্ত থেকে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD