শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ লক্ষ ৩১ হাজার টাকা জরিমানা।

কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ লক্ষ ৩১ হাজার টাকা জরিমানা।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ জনকে ৩ লক্ষ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪:৪০ মিনিট থেকে রাত ৮:৩৫ মিনিট পর্যন্ত কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎ বন্ধু মন্ডল’র ভ্রাম্যমান আদালত এ আর্থিক
দন্ড প্রদান করে। বাংলাদেশ কোষ্ট গার্ড, পুলিশ ও বিএসটিআই এ অভিযানে সহায়তা করে।

জানা যায়, বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রাম সংলগ্ন আন্ধার মানিক নদীতে পল্টুন ব্যবহার করে ভেকু মেশিন দিয়ে যমুনা ব্রিকফিল্ড’র জন্য অবৈধ ভাবে মাটি কাটে অভিযুক্তরা। এসময় ভেকু মেশিন ও পল্টুন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির কাছে জিম্মা রাখা হয়। এবং অভিযুক্ত মো: অলিউদ্দীন হাং (২৫), মো: সোহেল গাজী (২১) এবং মো: সুমন মৃধা(২৩) কে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংঘনে ১৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা দন্ড প্রদান করা হয়। অভিযুক্তরা দন্ডের টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।

একই দিন রাত সাড়ে আট টার দিকে কলাপাড়া পৌরশহরের অফিস মহল্লা এলাকায় মেয়াদ উত্তীর্ন লাইসেন্স নিয়ে নোংরা পরিবেশে নিম্ন মানের খাদ্য উপকরন ব্যবহার করে খাদ্য সামগ্রী তৈরীর দায়ে বিসমিল্লাহ বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় বিএসটিআই’র ফিল্ড অফিসার মো:
মাহফুজুর রহমান উপস্থিত ছিল। বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ (১) ও ৩০ ধারা অনুযায়ী এ দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত বেকারী মালিক জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়। এছাড়া মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৪ ধারা লংঘনে ৫ ধারা অনুযায়ী ১জনকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD