শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গ্রেফতার রাসেল-শামীমা, যা জানালেন র‍্যাব কমান্ডার

গ্রেফতার রাসেল-শামীমা, যা জানালেন র‍্যাব কমান্ডার

Sharing is caring!

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র‍্যাব। ইতোমধ্যে তাদের দুজনকেই র‍্যাব সদর দফতরে নেয়া হয়েছে। তাদের গ্রেফতারের বিষয়ে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে র‍্যাব সদর দফতরে নেয়া হয়েছে। এই মুহূর্তে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান র‍্যাব কমান্ডার। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় তাদের থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি। তার বাসা থেকে ব্যবসা সংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আবার অভিযান চালানো হতে পারে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে র‍্যাব কমান্ডার জানান, প্রতারণা ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত গুলশান থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব কমান্ডার বলেন, জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে আগামীকাল সকালে একটি ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে রাসেলের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশও করেছেন গ্রাহকরা।

এর আগে, গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে গুলশান থানায় আরিফ বাকের নামের এক ভুক্তভোগী মামলার আবেদন করেন ইভ্যালির বিরুদ্ধে সকালে মামলাটি রুজু হয় বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান।

মামলার আবেদনে ভুক্তভোগী জানান, গেলো জুন মাসে কয়েক দফায় পণ্যের কার্যাদেশ দিয়ে সব মূল্য পরিশোধ করা হয়। সাত থেকে ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও তিন মাসেও তা দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে ইভ্যালি অফিসে কয়েকবার যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা দুর্ব্যবহার করেন বলেও আবেদনে অভিযোগ করেন ভুক্তভোগী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD