রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় ১১০ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহার শিক্ষাসামগ্রী প্রদান।

কলাপাড়ায় ১১০ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহার শিক্ষাসামগ্রী প্রদান।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে ১১০ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্যাগ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.ফরিদ আহমেদ, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের পক্ষ থেকে মুজিব শতবর্ষে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানের অংশ হিসেবে কলাপাড়া উপজেলায় ১১০টি স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স এবং স্কেল বিতরণ করা হয়েছে। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং রজপাড়া দ্বীন-ই এলাহী মাদ্রাসার এবং উপজেলার দুস্থ শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহিদুল হক জানান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং রজপাড়া দ্বীন-ই এলাহি মাদ্রাসার শিক্ষার্থীদের ৫০টি করে এবং উপজেলার দুস্থ অসহায় ১০ জন শিক্ষার্থীকে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD